সিলেট, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে ঈদুল ফিতর ও দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে।
অগামী ১ আক্টোবর পর্যন্ত ১৬ দিন ছুটি থাকবে।
১ আক্টোবর ছুটি শেষ হলেও ২ এবং ৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে ৪ অক্টোবর থেকে।
শাবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন জানান, ৪ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-দাপ্তরিক-প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.
bdnews24