রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ চত্বরে শুক্রবার সকালে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন।
তবে তার পরিচয় জানা যায়নি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে ওই তরুণী (১৯) চারুকলা বিভাগ চত্বরে তার ব্যাগে কোমল পানীয় মোজোর বোতলে রাখা অর্ধেক বিষ পান করে অসুস্থ হয়ে পড়েন।
তিনি বলেন, "গুরুতর অসুস্থ অবস্থায় চারুকলার তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিম, রায়হান ও রঞ্জুসহ স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
"সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ফেরদৌস বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।"
এ ঘটনায় মতিহার থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এসএইচ/১৬২৬ ঘ.
bdnews24