২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে: নাহিদ

মঙ্গাপীড়িত, হাওর-বাওর ও পাহাড়ি অঞ্চলসহ অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গাপীড়িত, হাওর-বাওর ও পাহাড়ি অঞ্চলসহ অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, "মঙ্গাপীড়িত, হাওর-বাওর, পাহাড়ি অঞ্চলসহ অনগ্রসর এলাকায় আরো দেড় হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এসব অঞ্চলের শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি দেওয়া হবে। তাদের দুপুরের খাবারও দেওয়া হবে। "২০১১ সালের মধ্যে সব শিশুকে স্কুলমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।" বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) ও ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে ওই আলোচনা সভার আয়োজন করে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে বিভিন্ন প্রকল্পের আওতায় গরিব শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে। প্রতিটি শিক্ষিত মানুষের সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে প্রত্যেককে অন্তত একজন নিরক্ষরকে সাক্ষর করার আহবান জানান তিনি। শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্ল