২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

দেশের ১৬টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ এবং ২৫টিতে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 03:27 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১৬টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ এবং ২৫টিতে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি আদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৪২ কর্মকর্তাকে রদবদলের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। আদেশে মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আনছার উদ্দীনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নতুন অধ্যক্ষদের মধ্যে বাগেরহাট সরকারি মহিলা কলেজ ও খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজে অধ্যক্ষ পদে অদল বদল হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/এসকে/২১৪২ঘ.