২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষানীতি প্রণয়ন কমিটির সুপারিশ বাস্তবায়ন এ বছর থেকেই: শিক্ষামন্ত্রী

জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সুপারিশ বাস্তবায়ন এ বছর থেকেই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। কমিটি বুধবারই তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 07:10 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সুপারিশ বাস্তবায়ন এ বছর থেকেই শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। কমিটি বুধবারই তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। প্রতিবেদন গ্রহণের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, "একটি শিক্ষানীতি তৈরি করলাম, কিন্তু তা বাস্তবায়ন করলাম না- অতীতের মতো তা হতে দিতে চাই না। আমরা যে প্রতিবেদন পেয়েছি, তা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়ন শুরু করব।" তবে তার আগে কিছু পদ্ধতিগত বিষয় অনুসরণ করা হবে বলে জানান তিনি। নাহিদ বলেন, "প্রতিবেদনটি প্রথমে আমরা পর্যালোচনা করব, এর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। পরে মন্ত্রিসভার বৈঠকে তা তোলা হবে।" বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর গত ৮ এপ্রিল জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে শিক্ষানীতি প্রণয়ন কমিটি-২০০৯ ঘোষণা করা হয়। কমিটির সদস্য সংখ্যা প্রথমে ১৬ জন থাকলেও পরে দুজনকে কো-অপ্ট করা হয়। কমিটির চেয়ারম্যান অধ্যাপক কবীর চৌধুরী, কো-চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমানের নেতৃত্বে কমিটির সদস্যরা সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেন। কমিটি প্রাথমিক শিক্ষার স্তরকে ধাপে ধাপে অষ্টম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক স্তরকে নবম থেকে দ্বাদশ পর্যন্ত করা, সব ধারার পাঠ্যসূচিতে কিছু অভিন্ন বিষয় বাধ্যতামূলক এবং একটি জাতীয় শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করেছে। কমিটিকে তাদের প্রথম সভার দিন থেকে পরবর্তী তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও অনুমতি সাপেক্ষে একমাস সময় বাড়িয়ে তা ২ সেপ্টেম্বর জমা দেওয়া হচ্ছে। বেশ কিছু সভা ও বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে কমিটির কো-চেয়ারম্যান ড. খলীকুজ্জামান জানান, কমিটির সদস্য ছাড়াও ৫৬টি সংগঠনে প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে। ছয়টি বিভাগীয় শহরে মতবিনিময় সভা করা হয়েছে। প্রতিবেদনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা, কারিগরী ও মাদ্রাসাসহ দেশের প্রচলিত বিভিন্ন শিক্ষা ব্যবস্থার ওপর আলাদা আলাদা অধ্যায় রয়েছে। চূড়ান্ত শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক শিক্ষাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে বলে জানান কাজী খলীকুজ্জামান এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এতে প্রাথমিক শিক্ষার সময়কাল ক্রমান্বয়ে বাড়িয়ে ২০১২ সালের মধ্যে ছয় বছর, ২০১৫ সালের মধ্যে সাত বছর এবং ২০১৮ সালের মধ্যে আট বছর করার কথা বলা হয়েছে। অর্থাৎ, বর্তমানের পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার স্তর হবে অষ্টম শ্রেণী পর্যন্ত। এ প্রাথমিক শিক্ষা হবে অবৈতনিক,সার্বজনীন ও বাধ্যতামূলক। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত প্রাক বৃত্তিমূলক শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক করা হবে। প্রাথমিক স্তরের সব ধারায় নির্ধারিত বিষয়ে এক ও অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি চালুর সুপারিশ করা হয় বলে জানান কমিটির কো-চেয়ারম্যান। এ সব মৌলিক বিষয়ের মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ স্টাডিজ, গণিত, জলবায়ু পরিবর্তনের ধারণাসহ প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ পরিচিতি এবং তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান। এসব বিষয় বাধ্যতামূলকভাবে পড়তে হবে। নতুন শিক্ষানীতি অনুযায়ী পঞ্চম শ্রেণী শেষে সকলের জন্য উপজেলা/পৌরসভা/ থানা পর্যায়ে স্থানীয় সমাজ কমিটি বা স্থানীয় সরকারের যৌথ ব্যবস্থাপনায় বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অষ্টম শ্রেণী পর্যন্ত বৃত্তি দেওয়া হবে। এছাড়া সকল শিক্ষার্থীর জন্য নিজ নিজ ধর্ম ও নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকবে। শিক্ষানীতিতে বলা হয়েছে, দশম শ্রেণীর পর এসএসসি পরীক্ষা নয়, মাধ্যমিক পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণী শেষে। আর মাধ্যমিক শিক্ষা স্তর হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এজন্য উচ্চ বিদ্যালয়গুলোতে একাদশ ও দ্বাদশ শ্রেণী সংযোজন এবং উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে নবম ও দশম শ্রেণী খোলার ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। দশম শ্রেণী শেষে সমাপনী পরীক্ষা উপজেলা/পৌরসভা/ থানা পর্যায়ে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে