২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন শিক্ষানীতির প্রতিবেদন গেল সরকারের কাছে

জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। কমিটির চেয়ারম্যান অধ্যাপক কবীর চৌধুরী, কো-চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমানের নেতৃত্বে কমিটির সদস্যরা সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কাছে প্রতিবেদন জমা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 05:58 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। কমিটির চেয়ারম্যান অধ্যাপক কবীর চৌধুরী, কো-চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমানের নেতৃত্বে কমিটির সদস্যরা সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের কাছে প্রতিবেদন জমা দেন। কমিটি প্রাথমিক শিক্ষার স্তরকে ধাপে ধাপে অষ্টম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক স্তরকে নবম থেকে দ্বাদশ পর্যন্ত করা, সব ধারার পাঠ্যসূচিতে কিছু অভিন্ন বিষয় বাধ্যতামূলক এবং একটি জাতীয় শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করেছে। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর গত ৮ এপ্রিল জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে শিক্ষানীতি প্রণয়ন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্য সংখ্যা প্রথমে ১৬ জন থাকলেও পরে দুজনকে কো-অপ্ট করা হয়। কমিটিকে তাদের প্রথম সভার দিন থেকে পরবর্তী তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও অনুমতি সাপেক্ষে একমাস সময় বাড়িয়ে তা ২ সেপ্টেম্বর জমা দেওয়া হচ্ছে। বেশ কিছু সভা ও বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করে কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা, কারিগরী ও মাদ্রাসাসহ দেশের প্রচলিত বিভিন্ন শিক্ষা ব্যবস্থার ওপর আলাদা আলাদা অধ্যায় রয়েছে। চূড়ান্ত শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক শিক্ষাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে বলে জানান কাজী খলীকুজ্জামান এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এতে প্রাথমিক শিক্ষার সময়কাল ক্রমান্বয়ে বাড়িয়ে ২০১২ সালের মধ্যে ছয় বছর, ২০১৫ সালের মধ্যে সাত বছর এবং ২০১৮ সালের মধ্যে আট বছর করার কথা বলা হয়েছে। অর্থাৎ, বর্তমানের পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার স্তর হবে অষ্টম শ্রেণী পর্যন্ত। প্রাথমিক স্তরের সব ধারায় নির্ধারিত বিষয়ে এক ও অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি চালুর সুপারিশ করা হয় বলে জানান কমিটির কো-চেয়ারম্যান। এ সব মৌলিক বিষয়ের মধ্যে রয়েছে বাংলা, নৈতিক শিক্ষা, বাংলাদেশ স্টাডিজ, গণিত, জলবায়ু পরিবর্তনের ধারণাসহ প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ পরিচিতি এবং তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান। এসব বিষয় বাধ্যতামূলকভাবে পড়তে হবে। নতুন শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণী শেষে পাবলিক পরীক্ষা হবে। অর্থাৎ অষ্টম শ্রেণী সমাপ্তকারী সব ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশ নেবে। এ পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়ার সুপারিশ করা হয়। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও প্রাথমিক শিক্ষা শেষে 'প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা' চালুর সিদ্ধান্ত হয়েছে। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি দেওয়া হবে। আলাদা ভাবে আর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। চলতি বছরের ডিসেম্বর থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষানীতিতে বলা হয়েছে, দশম শ্রেণীর পর এসএসসি পরীক্ষা নয়, হবে বৃত্তি পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণী শেষে। আর মাধ্যমিক শিক্ষা স্তর হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এজন্য উচ্চ বিদ্যালয়গুলোতে একাদশ ও দ্বাদশ শ্রেণী সংযোজন এবং উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে নবম ও দশম শ্রেণী খোলার ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্তর হলেও এর মধ্যে তিনটি ভাগ রয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিম্ন মাধ্যমিক, নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্তর। প্রাথমিকের মতো মাধ্যমিক স্তরের তিন ধারা অর্থাৎ সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারায় কয়েকটি মৌলিক বিষয়ে অভিন্ন পাঠ্যসূচি বাধ্যতামূলক করার সুপারিশ করছে শিক্ষানীতি প্রণয়ন কমিটি। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার সুপারিশ করে শিক্ষানীতির প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি তথ্য-প্রযুক্তি, বৃত্তিমূলক শিক্ষা, নৈতিক শিক্ষাসহ জাগতিক কিছু বিষয় শিক্ষার অন্যান্য ধারার সঙ্গে অভিন্ন পাঠ্যসূচির আওতায় বাধ্যতামূলকভাবে পড়তে হবে। বর্তমানে মাদ্রাসার পাঠ্যসূচিতে ধর্মীয় (ইসলাম) শিক্ষার ওপর জোর দেওয়া হয়। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে এক ও অভিন্ন পাঠ্যসূচি অনুসরণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিকেন্দ্রীকরণসহ বিভিন্ন সুপারিশ করেছে এ কমিটি। প্রতিবেদনে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বিশাল হওয়ায় এর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এজন্য দেশের প্রত্যেক বিভাগে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করে এর কার্যক্রমের বিকেন্দ্রীকরণ অপরিহার্য। স