খুলনা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন বিভাগের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর শুরু হবে। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
তবে পরীক্ষার সময়সূচি এখনও দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিভাগগুলো হল- স্থাপত্য, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক এন্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীণ পরিকল্পনা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ফার্মেসি, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি, বায়ো টেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, ইংরেজি, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন, সমাজ বিজ্ঞান, অর্থনীতি ও চারুকলা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক এসএম আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd থেকে পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.
bdnews24