২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাপের মুখে ঢাকা কলেজের ৪ ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ

ছিনতাইয়ে জড়িত সন্দেহে আটক ঢাকা কলেজ ছাত্রলীগের চার কর্মীকে নেতাদের চাপে রোববার রাতে ছেড়ে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাইয়ে জড়িত সন্দেহে আটক ঢাকা কলেজ ছাত্রলীগের চার কর্মীকে নেতাদের চাপে রোববার রাতে ছেড়ে দিয়েছে পুলিশ। এই কর্মীদের ছাড়িয়ে নিতে বিকেলে দুই ঘণ্টা মিরপুর সড়ক অবরোধের পাশাপাশি ৮-১০টি গাড়ি ভাঙচুর করে ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মীরা। ওই সময় নিউ মার্কেট থানা পুলিশের সঙ্গে হাতাহাতিতেও লিপ্ত হয় তারা। বিকেলের ব্যস্ত সময়ে নগরীর গুরুত্বপূর্ণ এ সড়ক অবরোধ করে রাখায় চরম ভোগান্তি পোহাতে হয় ঘরে ফেরা নগরবাসীকে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেতাদের সঙ্গে আলোচনার পরে রাত সাড়ে ৯টার দিকে চার জনকেই ছেড়ে দেওয়া হয়েছে।" আটক চারজন হলেন