২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে সংগঠনটির চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 01:27 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে সংগঠনটির চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শরীফ, ভুগোল বিভাগের তৃতীয় বর্ষের রকি এবং সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের নাহিদ ও শাহিন। বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শরীফ এবং মিঠু গ্র"পের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সংঘর্ষে আহত ছাত্রলীগ কর্মী আশীষের করা মামলায় ওই চারজনকে বুধবার রাত ১২টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি। ওসি জানান, বুধবারের ঘটনায় আহত আশিষ বাদী হয়ে ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় গ্রেপ্তারকৃত চারজন ছাড়াও সাংবাদিকতা তৃতীয় বর্ষের আরিফ, লোকপ্রশাসনের একই বর্ষের পলাশ ও অপু, দ্বিতীয় বর্ষের সাইমুম পারভেজ, ব্যবস্থাপনা চতুর্থ সেমিস্টারের নয়ন, আইন তৃতীয় বর্ষের রুবেল, নৃ-বিজ্ঞান তৃতীয় বর্ষের দেলোয়ার হোসেন, ইসলামের ইতিহাস তৃতীয় বর্ষের পারভেজ, সমাজকর্ম শেষ বর্ষের জিয়ার নাম উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৫ ঘ.