২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি'র স্নাতক শ্রেণীতে ভর্তির আবেদনপত্র বিতরণ ও জমাদান শুরু মঙ্গলবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০০৯-'১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ ও জমাদান মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ভর্তি পরীক্ষার তারিখ এখনও ঘোষনা করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 05:57 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০০৯-'১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ ও জমাদান মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ভর্তি পরীক্ষার তারিখ এখনও ঘোষনা করা হয়নি। এবার ৪৯টি বিভাগে ৩,৩৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। রেজিস্ট্রার অধ্যাপক ড. এমএ বারী সোমবার জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট িি.িৎঁ.ধপ.নফ থেকে আবেদনপত্র ডাউনলোড করে ৮.৫ ইঞ্চি বাই ১৩.৫ ইঞ্চি (লিগ্যাল সাইজ) অফসেট কাগজে ফটোকপি করে এবং যথাযথভাবে পূরণ করে পরীক্ষার ফি বাবদ নগদ একশ টাকাসহ জমা দিতে হবে। জমা দেওয়ার সময় এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্র, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি এবং সা