ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি হয়েছে।
মঙ্গলবার ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার ৮ম সম্মেলনের পর বিপ্লব মণ্ডলকে সভাপতি ও স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টুকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস, দপ্তর সম্পাদক সুব্রত রায়, অর্থ সম্পাদক ফারহানা ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন কাজী, পাঠাগার সম্পাদক রাশেদুল ইসলাম, স্কুল সম্পাদক লিপিকা রায় ও সহ-সম্পাদক ইভা মজুমদার।
সদস্যদের মধ্যে রয়েছেন- আলী আজম, কেশব লাল সমাদ্দার, রাজ শেখর দেবনাথ, অরুল মণ্ডল, তন্বী নওশীন, হুমায়ুন কবির ও আলী কাদির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসকে/২৩৫৫ঘ.
bdnews24