দিনাজপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রের বহিষ্কারাদেশ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আফজাল হোসেন বিভিন্ন অনুষদের প্রধান ও ডিনদের সঙ্গে বৈঠক করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রুহুল আমিন সাংবাদিকদের জানান, কৃষি অনুষদের পাঁচ ছাত্র আরিফুর রহমান, দেবদাস কুমার মহন্ত, ইফতেহাদুল উম্মা, জাকারিয়া হোসেন ও আতিকুর রহমান তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে মুচলেকা দিলে উপাচার্য তার নির্বাহী ক্ষমতা বলে তাদের বহিষ্কারাদেশ স্থগিত করেন।
তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়- পাঁচ ছাত্রের ওপর নজরদারি থাকবে। পরবর্তী সময় এ ধরনের ঘটনায় জড়িত হলে তাদের বহিষ্কারদেশ পুনর্বহাল করা হবে।
২০ জুলাই কৃষি অনুষ
bdnews24