মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষায় সব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে এক ও অভিন্ন পাঠ্যসূচি পড়ানো, অভিভাবকদের আর্থিক স্বচ্ছলতার ভিত্তিতে শিক্ষার্থীর বেতন নির্ধারণ, জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণ করাসহ বিভিন্ন সুপারিশ করতে যাচ্ছে শিক্ষানীতি প্রণয়ন কমিটি।
জাতীয় শিক্ষানীতি-২০০৯ এর খসড়ায় এসব সুপারিশ করা হয়েছে।
এতে উচ্চ শিক্ষায় বিভিন্ন সংস্কারের কথা উল্লেখ করে বলা হয়েছে, বর্তমানে প্রচলিত উচ্চ শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশের প্রয়োজন পরিপূর্ণভাবে মেটাতে সমর্থ নয়। এ পরিপ্রেক্ষিতে উচ্চ শিক্ষার সামগ্রিক ব্যবস্থায় পুনর্বিন্যাস আবশ্যক।
শিক্ষানীতির একটি খসড়া তৈরি হয়েছে বলে জাতীয় শিক্ষানীতি কমিটির কো-চেয়ারম্যান ড. খলীকুজ্জমান আহমদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গত ৮ এপ্রিল শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি ঘোষণা করেন।
কমিটিতে লেখক ও বিজ্ঞানের শিক্ষক মুহাম্মদ জাফর ইকবাল, অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য রয়েছেন। পরে কমিটিতে আরও দুইজন সদস্য যুক্ত করা হয়। বেশ কয়েকটি সভা করে কমিটি এ খসড়া প্রতিবেদন তৈরি করেছে।
খসড়া প্রতিবেদনে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতনের বিষয়ে বলা হয়েছে, বর্তমানে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ভর্তি ফি ও বেতন খুবই সামান্য। অভিভাবকদের আর্থিক স্বচ্ছতার প্রত্যয়ন পত্রের মাধ্যমে শিক্ষার্থীর বেতন নির্ধারণ হবে। এতে অস্বচ্ছল অভিভাবক ও শিক্ষার্থীরা উপকৃত হবে।
মেধাবী শিক্ষার্থীদের সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করার সুপারিশও বলা হয়েছে প্রতিবেদনে।
দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে, এ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বিশাল হওয়ায় এর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এজন্য প্রত্যেক বিভাগে এর কেন্দ্র স্থাপন করে এর কার্যক্রম বিকেন্দ্রীকরণ করা জরুরি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইনেও বিশ্ববিদ্যালয়টিকে বিকেন্দ্রীকরণের কথা বলা আছে। তবে দীর্ঘদিনেও তা করা হয়নি। বরং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় বিশ্ববিদ্যালয়কে ভেঙে দিয়ে আগের মতো দেশের ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোকে নেওয়ার উদ্যোগ নিয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়।
শিক্ষানীতি কমিটির খসড়া প্রতিবেদনে প্রকৌশল, বিজ্ঞান, চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রত্যেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তোলার কথা উল্লেখ করে বলা হয়, পর্যায়ক্রমে বই ও জার্নালসমূহের ডিজিটাল সংস্করণ করতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন পরিমার্জন এবং মান নিয়ন্ত্রণে অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠার পরামর্শ দেওয়া হয়েছে।
এ দু'টি করার বিষয় বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদনে উচ্চ শিক্ষায় ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান ও আদিবাসীদের জন্য বিশেষ সুযোগ রাখার পাশাপশি তাদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিশেষ সহায়তা দেওয়ার সুপারিশ করা হয়েছে।
বর্তমানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান ও আদিবাসীদের জন্য আলাদা কোটা রয়েছে।
প্রতিবেদনে বর্তমানে বর্তমানে প্রচলিত
bdnews24