ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৮৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এর মধ্যে ৪২ জনকে বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও ৪১ জনকে উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়।
বাকি দুই জনের মধ্যে এক জনকে ময়মনসিংহ এইচএস টিটিআইয়ের পরিচালক এবং অপরজনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) কর্মকর্তা করা হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ রদবদল করা হয়।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কলেজ প্রশাসনের শীর্ষ পর্যায়ে এটিই সবচেয়ে বড় ধরনের রদবদল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২১২৯ ঘ.
bdnews24