২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহের মধ্যে শিক্ষা নীতির খসড়া : কবীর চৌধুরী

আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় শিক্ষা নীতির খসড়া প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান অধ্যাপক কবীর চৌধুরী। মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় শিক্ষা নীতির খসড়া প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান অধ্যাপক কবীর চৌধুরী। মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে 'মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষা ব্যবস্থা" শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষানীতি প্রণয়ন কমিটির প্রধান কবীর চেীধুরী বলেন, "১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতিকে বিবেচনায় রেখে নতুন শিক্ষানীতি প্রণয়নের কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষানীতির খসড়া প্রণয়ন করা হবে।" অধ্যাপক সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. অজয় রায়, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক এএন রাশেদা, অধ্যাপক তনুজ কান্দি দে, ডা. লেনিন চৌধুরী, অধ্যাপক আনোয়ার উল্লাহ ভূঁঞা, অধ্যাপক শহীদুল ইসলাম প্রমুখ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ড. কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের আলোকে গত আওয়ামী লীগ আমলে প্রণীত ড. শামসুল হক শিক্ষানীতিকে যুগোপযোগী করে নতুন শিক্ষানীতি করার সিদ্ধান্ত নেয়। এরই আলোকে গত ৮ এপ্রিল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে শিক্ষানীতি প্রণয়ন কমিটি ঘোষণা করেন। প্রথম বৈঠকের ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা কমিটির। গত ৩ মে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটিতে লেখক ও বিজ্ঞানের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল, অর্থনীতি সমিতির নেতা কাজী খলীকুজ্জামান আহমদসহ ১৬ জন সদস্য রয়েছেন। পরে অবশ্য আরো দুইজন সদস্য কো-অপ্ট করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/২৩০০ ঘ.