২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয়দের হামলায় রাবি ছাত্র আহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় বৃহস্পতিবার রাতে স্থানীয়দের হামলায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহত হয়েছেন। আহত নাজমুল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কাজলার ব্যক্তি মালিকাধীন এফআর ছাত্রাবাসে থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 12:38 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় বৃহস্পতিবার রাতে স্থানীয়দের হামলায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহত হয়েছেন। আহত নাজমুল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কাজলার ব্যক্তি মালিকাধীন এফআর ছাত্রাবাসে থাকেন। এ ঘটনায় ওই এলাকায় কয়েকটি ছাত্রাবাসের ছাত্ররা রাত ২টা থেকে এক ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এফআর ছাত্রাবাসের মানিক, আরিফসহ একাধিক ছাত্র জানান, প্রচণ্ড গরমের মধ্যে রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে যায। তখন তারা ছাত্রাবাস ভবনের ছাদে ওঠেন। তারা হৈচৈ করলে আশপাশের লোকজন তাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে শুরু করে। তাদের ইটের আঘাতে নাজমুলের মাথা ফেটে যায়। রাতেই তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের বলেন, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতনিধি/এমএসবি/১৮৪৩ ঘ.