২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের বাধায় চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তি কার্যক্রমে চারঘণ্টা বন্ধ

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশের নেতাকর্মীদের বাধায় বৃহস্পতিবার একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম চার ঘণ্টা বন্ধ ছিল। বিকেল ৫টার দিকে ভর্তি কার্যক্রম আবার শুরু হয়। দলীয় কোটায় শিক্ষার্থী ভর্তি করানোর দাবিতে সাবেক ছাত্রলীগ নেতা 'মাছ কাদের' এর সমর্থক হিসেবে পরিচিত ছাত্রলীগের একটি একাংশের নেতাকর্মীরা কলেজ কর্তৃপক্ষকে চাপাচাপি শুরু করলে দুপুর ১টা থেকে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশের নেতাকর্মীদের বাধায় বৃহস্পতিবার একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম চার ঘণ্টা বন্ধ ছিল। বিকেল ৫টার দিকে ভর্তি কার্যক্রম আবার শুরু হয়। দলীয় কোটায় শিক্ষার্থী ভর্তি করানোর দাবিতে সাবেক ছাত্রলীগ নেতা 'মাছ কাদের' এর সমর্থক হিসেবে পরিচিত ছাত্রলীগের একটি একাংশের নেতাকর্মীরা কলেজ কর্তৃপক্ষকে চাপাচাপি শুরু করলে দুপুর ১টা থেকে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও কলেজের শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষ এ বছর একাদশ শ্রেণীতে ৭৫০ জন শিক্ষার্থী ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার ছিল ভর্তির শেষদিন। সকাল থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ভর্তির কাজ শুরু হয়। ৬৯৬ জন শিক্ষার্থীকে ভর্তি করার পর ছাত্রলীগের এ অংশের নেতাকর্মী ও স্থানীয় মোগলটুলি এলাকার কিছু বহিরাগত যুবক কলেজে ঢূকে ৫৪টি ভর্তি ফরম ছিনিয়ে নেয় এবং ভর্তি কার্যক্রমে বাধা দেয়। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ গুরু গোবিন্দ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু ছেলে এসে বাধা দেয় এবং ভর্তি বন্ধ ও নিজেদের শিক্ষার্থী ভর্তির জন্য চাপ দেয়। এতে ভর্তি কার্যক্রম কয়েক ঘণ্টা বন্ধ থাকে।" বাধা দেওয়া ছেলেরা ছাত্র লীগের মাছ কাদের গ্র"পের ও স্থানীয় বহিরাগত বলে তিনি জানান। অধ্যক্ষ জানান, ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে কয়েকজন শিক্ষার্থীর ফরমে কিছু সমস্যা থাকায় সেগুলো পরে চূড়ান্ত করা হবে। ছাত্রলীগের এ অংশের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেও কথা বলা যায়নি। চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রলীগের আরও দুটি গ্র"প হল- মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সমর্থক ও আওয়ামী লীগ নেতা আ জ ম নাসির সমর্থক হিসেবে পরিচিত অংশ। বিডিযনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২০০ ঘ.