ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমণ্ডি শাখা 'বন্ধ প্রক্রিয়া'র বিরুদ্ধে বুধবার ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছেন স্কুলটির ছাত্রী ও তাদের অভিভাবকরা। এলাকায় একটি স্থায়ী ক্যাম্পাস স্থাপনেরও দাবি জানিয়েছেন তারা।
অভিভাবকদের অভিযোগ, বাড়ি ভাড়ার সমস্যার কারণে শিক্ষায়তনটির ধানমণ্ডি শাখা বন্ধের উপক্রম হয়েছে।
বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষমতাসীন জোটের অংশীদার জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সংহতি প্রকাশ করেন।
এ সময় তিনি এ সমস্যার কথা সরকারকে জানানোর বিষয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আশ্বাস দেন।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধানমণ্ডি শাখা বন্ধের কোনও সিদ্ধান্ত হয়নি। তবে বাড়িওয়ালা ভাড়া নিয়ে একটু সমস্যা করছেন। কথা বলার চেষ্টা করা হলে বাড়িওয়ালা ফোনও ধরেন না। "
রাজধানীর বেইলী রোডে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ১৯৯৫ সালে ধানমণ্ডির ৮ নম্বর সড়কের একটি ভাড়া বাড়িতে একটি শাখা চালু করে।
অভিভাবকদের পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, স
bdnews24