২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির শহীদ রফিক-জব্বার হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ রফিক-জব্বার হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ রফিক-জব্বার হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চারতলা বিশিষ্ট নতুন এ হলে ৫৭৬ জন ছাত্রের আবাসিক সুবিধা থাকবে। হলটি নির্মাণে খরচ হবে পৌনে ১১ কোটি টাকা। নির্মাণ কাজ শেষ হতে প্রায় আড়াই বছর সময় লাগবে। হলের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদকে সংবর্ধনা দেয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ স্মৃতিচারণ করে বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার সর্ম্পক খুবই নিবিড়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামো উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। তিনি বলেন, "বর্তমান সরকার ব্যাপকহারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য ইতোমধ্যে তথ্যভাণ্ডার তৈরির কাজ শুরু করেছে।" বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দিন, ছাত্রকল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আমির হোসেন খান প্রমুখ। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.