২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ছাত্রী হলে প্রাধ্যক্ষ ও সহকারী প্রক্টর অবরুদ্ধ

চুরির ঘটনার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া ছাত্রী হলে বুধবার রাতে ছাত্রীরা হল প্রাধ্যক্ষ ও এক সহকারী প্রক্টরকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ৩টায় ছাত্রীরা অবরোধ তুলে নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুরির ঘটনার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া ছাত্রী হলে বুধবার রাতে ছাত্রীরা হল প্রাধ্যক্ষ ও এক সহকারী প্রক্টরকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ৩টায় ছাত্রীরা অবরোধ তুলে নেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন চুরির ঘটনা ও ছাত্রী হলের সমস্যা নিরসনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে। হলের ছাত্রী বৃষ্টি, আফরোজাসহ একাধিক ছাত্রী জানান, সোমবার গভীর রাতে রোকেয়া হলের কয়েকটি কক্ষ থেকে দুটি মোবাইল ফোন সেটসহ টাকা চুরি হয়। এর প্রতিবাদে ছাত্রীরা মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসন ভবন অবরোধ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল গার্ড রেজাউলকে চুরির দায়ে বহিষ্কার করে ছাত্রীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ছাত্রীরা অবরোধ তুলে নেন। তবে বুধবার রাতে বহি