২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল পলিটেকনিকে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার দুপুরে ছাত্রলীগের দু'গ্র"পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 12:02 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

বরিশাল, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার দুপুরে ছাত্রলীগের দু'গ্র"পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়। আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- রাজ্জাক গ্র"পের রেজাউল করিম, তানভীর, স্বপন, রেজা, সোহাগ, মিকু এবং মিজান গ্র"পের মোস্তাফিজুর রহমান, হিমেল, সবুজ, সোহেল। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক এবং মিজান গ্র"পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর মোশাররফ বলেন, "একাডেমিক কাউন্সিলের সভা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" মহানগর ছাত্রলীগের আহবায়ক জিয়াউর রহমান জিয়া বলেন, "ছাত্রলীগের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এ জন্য আমি মৌখিকভাবে ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম বন্ধ রাখার জন্য দু'গ্র"পকে বলেছি।" ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি রাজ্জাক অভিযোগ করেন, মিজানের নেতৃত্বে তার অনুসারীরা হামলা তাদের ওপর হামলা চালায়। মিজান অভিযোগ অস্বীকার করে বলেন, রাজ্জাকের নেতৃত্বে বহিরাগতরা হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীদের উপর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১০ ঘ.