২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি শুরু ১ জুন থেকে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক মাসের গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে ১ জুন (সোমবার) থেকে। খুলবে ৩০ জুন। এ সময় সব ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে। এ ছাড়া সব বিভাগীয় ও প্রশাসনিক কার্যক্রম চলবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 06:21 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক মাসের গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে ১ জুন (সোমবার) থেকে। খুলবে ৩০ জুন। এ সময় সব ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে। এ ছাড়া সব বিভাগীয় ও প্রশাসনিক কার্যক্রম চলবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুখ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন শিক্ষার্থী যাতায়াতের পরিবহনগুলো বন্ধ থাকবে। তবে শিক্ষক-কর্মকর্তাদের পরিবহনগুলো যথারীতি চলবে। বিডিনিউজ টোয়েন্টিফিার ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/০০১৩ ঘ.