ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা প্যানেল ১৮ টি এবং আওয়ামী লীগ ও বাম সমর্থিত নীল প্যানেল ১৭ টি পদে নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার সিনেটে শিক্ষক প্রতিনিধির ৩৫ টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
বিকেলে নির্বাচন কমিশনার কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত সাদা দলের শিক্ষকরা হলেন অধ্যাপক আবু আহমেদ, বানিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান, ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলোজী বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ফিন্যান্সের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজমেরী ইসলাম, ইংরেজী বিভাগের অধ্যাপক ড. নেভিন ফরিদা, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল বাশার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ফেরদৌস হোসেন, পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. লুৎফর রহমান, ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী।
নির্বাচিত নীল দলের শিক্ষকরা হলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত, ফার্মাসিউটিক্যাল টেকনোলোজী বিভাগের অধ্যাপক ড. আ ব ম ফারুক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমা শাহীন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসরিন আহমাদ, ইংরেজী বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিহির লাল সাহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রহমতউল্লাহ, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. মহব্বত উদ্দিন খান মামুন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসির মামুন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিআর/০০২৯ ঘ.
bdnews24