২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বোর্ডে মানবিক ও বাণিজ্যে পাসের হার কমেছে

রাজশাহী বোর্ডে এবার এসএসসি পরীক্ষার পাসের হার গত বছরের চেয়ে কমেছে। মানবিক ও বাণিজ্য শাখায় পাসের হার কমলেও বেড়েছে বিজ্ঞান শাখায়। গত বছর পাসের হার ছিল ৬৪ দশমিক ৮৯ শতাংশ। এবার ৫৮ দশমিক ৪১ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

রাজশাহী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বোর্ডে এবার এসএসসি পরীক্ষার পাসের হার গত বছরের চেয়ে কমেছে। মানবিক ও বাণিজ্য শাখায় পাসের হার কমলেও বেড়েছে বিজ্ঞান শাখায়। গত বছর পাসের হার ছিল ৬৪ দশমিক ৮৯ শতাংশ। এবার ৫৮ দশমিক ৪১ শতাংশ। পাসের হারের দিক থেকে গতবারের মতো এবারও ছাত্রীদের তুলনায় ছাত্ররা ফলাফল ভাল করেছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. মোয়াজ্জেম হোসেন ফল ঘোষণা করেন। এবার মোট ১ লাখ ১৩ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬০ হাজার ৩৪৩ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৪৩৬ জন। বিজ্ঞান শাখায় পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৯৬ শতাংশ। এ বছর ৭৮ দশমিক ৪৬ এবং গত বছর ছিল ৭৭ দশমিক ৫০ শতাংশ। মানবিকে পাসের হার কমেছে ৯ দশমিক ৭৮ শতাংশ। এ বছর ৪৭ দশমিক ৪৯ এবং গত বছর ছিল ৫৭ দশমিক ২৭ শতাংশ। বাণিজ্য শাখায় পাশের হার কমেছে ৮ দশমিক ০৯ শতাংশ। এ বছর ৬৩ দশমিক ৭০ এবং গত বছর ছিল ৭১ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ২ হাজার ৭৪১ জন ছাত্র ও ১ হাজার ৭৩৩ জন ছাত্রী। বিজ্ঞান শাখায় ৩২ হাজার ৮২৩ জন অংশ নেয়। এর মধ্যে ২০ হাজার ৯৬৮ জন ছাত্র এবং ১১ হাজার ৮৫৫ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০৭ জন। এর মধ্যে ২ হাজার ৪৫৪ জন ছাত্র এবং ১ হাজার ৪৫৩ জন ছাত্রী। মানবিকে মোট পরীক্ষা দেয় ৬৭ হাজার ২১ জন। এর মধ্যে ২৯ হাজার ৬৩৮ জন ছাত্র এবং ৩৭ হাজার ৩৮৩ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ২২০ জন। এর মধ্যে ৯৫ জন ছাত্র এবং ১২৫ জন ছাত্রী। বাণিজ্য শাখায় মোট পরীক্ষা দেয় ১৩ হাজার ৯৩৫ জন। এর মধ্যে ৯ হাজার ৭৩৭ জন ছাত্র এবং ৪ হাজার ১৯৮ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ৩৪৭ জন। এর মধ্যে ১৯২ জন ছাত্র এবং ১৫৫ জন ছাত্রী। জিপিএ-৫ পাওয়া নগরীর সেরা তিন স্কুল: এবার জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে সেরা দশে স্থান পেয়েছে মহানগরীর তিনটি স্কুল। এগুলো হল- রাজশাহী কলেজিয়েট স্কুল, পিএন সরকারি গার্লস স্কুল এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় । জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ষষ্ঠ স্থানে রয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল। এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন। গত বছর পেয়েছিল ১০৪ জন। এবার পাশের হার ৯৯ দশমিক ৫২ শতাংশ। গত বছর ছিল ৯৩ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান শাখায় ৮৫ জন এবং বাণিজ্যে ২ জন। সপ্তম স্থান অধিকারী রাজশাহী পিএন গালর্স হাইস্কুল থেকে এবার ৭৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। গত বছর পেয়েছিল ১০৩ জন। পাশের হার শতকরা ৯৯ দশমিক ৫ শতাংশ। গত বছর ছিল ৯৭ দশমিক ০৯ শতাংশ। বোর্ডের নবম স্থান অধিকারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (হেলেনাবাদ গার্লস স্কুল) পাশের হার শতকরা ৯৮.২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। স্কুলের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা বলেন, গত বছরের চেয়ে তাদের স্কুল ফলাফল ভাল করেছে। তিন প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি: এবার রাজশাহী শিক্ষাবোর্ডে এবার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি। এগুলো হল- গোদাগাড়ীর পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের চণ্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং সৈয়দা শরিফ টেকনিক্যাল হোম ইকোনোমিক্স স্কুল অ্যান্ড কলেজ। গোদাগাড়ীর পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭, চাঁপাইনবাবগঞ্জের চণ্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ এবং সৈয়দা শরিফ টেকনিক্যাল হোম ইকোনোমিক্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাশ করেনি। ২০০৭ সালেও এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করেনি। ২০০৮ সালে শুধু চণ্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কেউ পাশ করেনি। রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, কেউ পাশ না করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রাণালয়ে চিঠি পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৮ ঘ.