২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বোর্ডে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

বরিশাল বোর্ডে পাসের হার গতবারের তুলনায় কমেছে। তবে জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এবার পাসের হার ৬৫ দশমিক ৬৩ শতাংশ। গতবছর ছিল ৬৮ দশমিক ৭৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৮৮ জন। গত বছর পেয়েছিল ১ হাজার ৬৫৯ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

বরিশাল মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল বোর্ডে পাসের হার গতবারের তুলনায় কমেছে। তবে জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে। এবার পাসের হার ৬৫ দশমিক ৬৩ শতাংশ। গতবছর ছিল ৬৮ দশমিক ৭৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৮৮ জন। গত বছর পেয়েছিল ১ হাজার ৬৫৯ জন। মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক শাহ আলমগীর বোর্ডের ফল ঘোষণা করেন। এবার বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৪৮ হাজার ৪৯৫ জন। এর মধ্যে ছাত্রী পাস করেছে ১৫ হাজার ৫০৯ জন। তাদের পাসের হার ৬৩ দশমিক ৩৭। ছাত্রদের মধ্যে পাশ করেছে ১৬ হাজার ৩১৭ জন। তাদের পাসের হার ৬৭ দশমিক ৯৩ শতাংশ। এক হাজার ৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ৬৮৫ জন ছাত্রী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান শাখায় ১ হাজার ১০৪ জন, মানবিকে ১০৩ জন এবং বাণিজ্যে ৪৮১ জন। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে সবার উপরে আছে বরিশাল জিলা স্কুল। এ স্কুলের ২৫৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৪৯ জন, জিপিএ-৫ পেয়েছে ১২২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়। ওই বিদ্যালয়ের ৩০১ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৬ জন জিপিএ-৫ সহ মোট পাস করেছে ২৮৭ জন। বরিশাল ক্যাডেট কলেজে ৪৯ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ সহ পাশ করেছে। এরপর বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন জিপিএ-৫ সহ পাস করেছে ২১৮ জন। পটুয়াখালী সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের ১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন জিপিএ-৫ সহ মোট পাস করেছে ১৫৭ জন। পিরোজপুর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন জিপিএ-৫ সহ মোট পাস করেছে ১০০ জন। ভোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৪ জন পরীক্ষাথীর মধ্যে ৩১ জন জিপিএ-৫ সহ সবাই পাস করেছে। পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন জিপিএ-৫ সহ সবাই পাস করেছে। পিরোজপুরের স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমির ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন জিপিএ-৫ সহ ১৩২ জন পাস করেছে। একই জেলার মঠবাড়িয়ার কেএম লতিফ ইন্সটিটিউশন এর ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন জিপিএ-৫ সহ পাস করেছে ১৩৯ জন। ভোলা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন জিপিএ ৫ সহ পাস করেছে ৯৬ জন। পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের ১৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন জিপিএ ৫ সহ পাস করেছে ১৩১ জন । শতভাগ পাস করেছে ৯টি বিদ্যালয়ে: নয়টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের রেকর্ড করেছে। এগুলো হল- ভোলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৪ জন, পিরোজপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ জন, কাউখালি সরকারি কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬১ জন, বরিশাল ক্যাডেট কলেজের ৪৯ জন, ঝালকাঠীর রাজাপুর আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৬ জন, বরগুনার আমতলী চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ জন, একই জেলার পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমি ৩১ জন, পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলার নান্দুহার ইলুহার ইউনাইটেড ইনিস্টিটিউট এর ২৭ জন এবং বরিশালের বানারীপাড়ার আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয় ২১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এ ছাড়া শতকরা ৯৯.২৫ পাসের হার নিয়ে ১০ স্থানে থাকা স্বরুপকাঠী কলেজিয়েট একাডেমির ১৩৩ জন পরীক্ষার্খীর মধ্যে ১৩২জন পাস করেছে। বোর্ডে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কেউ পাশ করেনি। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৩ ঘ.