২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭২ টি প্রতিষ্ঠান থেকে পাস শূন্য

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ৭২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। গতবার এধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৯১টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ৭২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি। গতবার এধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৯১টি। মঙ্গলবার বেলা দুইটায় শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের ফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানিয়ে বলেন, "সেসব প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এমপিও (বেতন বাবদ মাসিক সরকারি অর্থ প্রদান) স্থগিত রাখা হবে। তাদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" ৭২টি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বোর্ডে ৭টি, রাজশাহীতে ৩টি, যশোর বোর্ডে ২টি, চট্টগ্রামে ১টি, বরিশালে ৭টি, সিলেটে ১টি এবং দিনাজপুর বোর্ডে একটি স্কুল রয়েছে। মাদ্রাসায় ২৭টি এবং কারিগরী বোর্ডে ২৩টি প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি। শিক্ষা মন্ত্রীর দাবি, শিক্ষার মান বাড়ার কারণেই শূন্য ভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৯১২ঘ.