সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা মহানগরীতে জিপিএ ভিত্তিতে ভালো ফল করেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ।
মোট ১১৪৬জন পরীক্ষার্থীর ৮৮৭জনই পেয়েছে জিপিএ পাঁচ।
স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, তাদের শিক্ষায়তনে কোন নোটবই অনুসরণ করা হয়না। শিক্ষকরা পাঠ্যবই অনুযায়ীই ছাত্রীদের শিক্ষা দিয়েছেন।
অধ্যক্ষ বলেন, "আমাদের ছাত্রীরা প্রয়োজনে পাঠ্যবই থেকে নিজেদের মতো নোট তৈরি করে নিয়েছে।"
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাঁচপ্রাপ্ত ছাত্রী ডিনা, সাদিয়া, ফারিন, খুশবু ও ইফাত সবচেয়ে কৃতজ্ঞ তাদের মায়ের কাছে। তাদের কথায়, ভালো ফলাফলের জন্যে মায়েরা সারাক্ষণ পেছনে লেগে ছিলেন।
ঢাকা বিভাগের সেরা ১০টি স্কুলের তালিকার শীর্ষে থাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর বিজ্ঞান বিভাগের ছাত্র রফিকুল ও বাণ্যিজ্য বিভাগের ছাত্র ইমরান বলেন, শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী পাঠ্যবই অনুসরণ করে তারা 'নোট' তৈরি করে নিয়েছে। বাজারের কোন 'নোট' কেনার দরকার পড়েনি।
আইডিয়াল স্কুলে পাসের হার শতভাগ। ৯৬০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ৭৫৪ জন।
অধ্যক্ষ শাহান আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমরা ছাত্রছাত্রীর প্রয়োজন ও চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করা হয়েছে।"
বাজারের নোটবই প্রসঙ্গে তিনি বলেন, "শিক্ষকরা যদি শিক্ষার্থীদের প্রতি যত
bdnews24