২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফল প্রকাশ দুপুরে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ হচ্ছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। জানা যাবে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 05:57 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ হচ্ছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। জানা যাবে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও। দুপুর ২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এসব তথ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আগেই জানানো হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরের জন্য সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা হন। মন্ত্রণালয় জানায়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের অধীনস্থ এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল দেশের সব পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোন অপারেটরদের এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। ফল জানার ওয়েবসাইটের ঠিকানা হলো result.educationboard.gov.bd। এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার পদ্ধতি মোবাইল অপারেটররা বিজ্ঞপ্তির মাধ্যমে ইতোমধ্যে জানিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কেন্দ্র সচিবদের কাছ থেকে ফল সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। গত ১৫ ফেব্র"য়ারি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২০০৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এমআই/১১৩৭ ঘ.