২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি-তে পুলিশকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারের সামনে সোমবার সকালে এক পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। তিনি সাদা পোশাক পরা ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারের সামনে সোমবার সকালে এক পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। তিনি সাদা পোশাক পরা ছিলেন। সন্ত্রাসীরা তার কাছ থেকে ৫শ' টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে দায়িত্বরত ওই কর্মীর নাম আব্দুল মালেক (২৫)। পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত হাবিলদার আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টায় রেশন ও পোষাক আনাতে আবুল হোসেন ঢাকার বাসের জন্য ডেইরি গেটে অপেক্ষা করছিলেন। হঠাৎ একটি সিএনজিতে তিনজন লোক এসে নেমেই তাকে চাপাতি দিয়ে কোপ দেয় এবং যা কিছু আছে দিয়ে দিতে বলে। আবুল হোসেন তার মানিব্যাগ ও মোবাইল দিলে তারা চলে যায়। খবর পেয়ে অন্য কয়েকজন সহকর্মী তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই বা তাকে কোপানোর ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২২৪৮ঘ.