২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে ক্ষতিগ্রস্ত কেন্দ্রে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা পরে হবে

ঘূর্ণিঝড় 'আয়লা'-র কারণে যেসব কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠেয় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না তা পরে নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা,মে ২৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঘূর্ণিঝড় 'আয়লা'-র কারণে যেসব কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠেয় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না তা পরে নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী একথা জানিয়েছেন। সোমবার রাত রাত দশটার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," ঘূর্ণিঝড় আয়লার কারণে যেসব কেন্দ্রে মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না সেসব কেন্দ্রের পরীক্ষা পরে নেওয়া হবে। তবে অন্যান্য কেন্দ্রের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।" তথ্য কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত এলাকার জেলা প্রশাসকদের সঙ্গে পরামর্শ করে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যান কেন্দ্র ঠিক করবেন। মঙ্গলবার এইচএসসি-র গণিত দ্বিতীয়পত্র ও সমাজবিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২২৭ঘ.