ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪৯ জন সহকারী অধ্যাপককে দেশের বিভিন্ন কলেজে বদলি করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বদলির আদেশ দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবম সংসদ নির্বাচনের আগে পদোন্নতি পেয়ে তারা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হয়েছেন। কিন্তু এতদিন তাদের পদায়ন করা যায়নি। এ জন্য পদায়নপূর্বক তাদের বিভিন্ন কলেজে বদলি করা হয়েছে। (বিস্তারিত আসছে)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এজে/এইচএ/১৬৩০ ঘ.
bdnews24