২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেটের গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে প্রথম দফায় ঢাকার বাইরের ২৬টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 02:19 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে প্রথম দফায় ঢাকার বাইরের ২৬টি কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপি সমর্থিত দু'টি প্যানেলসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আজ (শনিবার) ঢাকার বাইরে ২৬টি কেন্দ্রে সুষ্ঠু ও শাস্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কয়েকটি কেন্দ্রের ব্যালট বাক্স এরই মধ্যে ঢাকায় আনা হয়েছে।'' ২৫টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দফায় ৩১ মে ঢাকার বাইরে আরও ১৩টি কেন্দ্র এবং ৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু'টি কেন্দ্রে শেষ দফায় ভোট নেওয়া হবে। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৬ হাজার ৭৭ জন। এছাড়া আগামী ২৮ মে সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিআর/২০১৭ ঘ.