২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়ার নামে হাবিপ্রবি'র একাডেমিক ভবনের নামকরণের সিদ্ধান্ত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি একাডেমিক ভবনের নাম পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাংসদ ইকবালুর রহিমের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

দিনাজপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি একাডেমিক ভবনের নাম পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাংসদ ইকবালুর রহিমের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি একাডেমিক ভবনের নাম ড. এম. এ. ওয়াজেদ মিয়ার নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় চত্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ ও বিশ্ববিদ্যালয়ের মাস্টাররোলে নিয়োজিত শ্রমিকদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন সাপেক্ষ নিয়মিতকরনের ব্যাপারেও সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় রিজেন্ট বোর্ড সদস্য দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল হক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. গোলাম রাব্বানী, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. দ্বিকেন্দ্র নাথ দাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুর রাজ্জাক, দিনাজপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল আলম, হাবিপ্রবির সাবেক উপাচার্য সিএসই অনুষদের ডিন অধ্যাপক মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ঠ পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এর আগে রিজেন্ট বোর্ডের নবনিযুক্ত সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপাচার্য ড. এম আফজাল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.