২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন দাবিতে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ভাঙচুর

জোট সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ, হলে পানি, বিদ্যুৎ সরবরাহ এবং আন্দোলনরত পাঁচ শিক্ষার্থীর বহিষ্কার প্রক্রিয়া বন্ধের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ভিসির কার্যালয়সহ ক্যাম্পাসের বিভিন্নস্থানে সোমবার শিক্ষার্থীরা ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 09:18 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

নোয়াখালী, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জোট সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ, হলে পানি, বিদ্যুৎ সরবরাহ এবং আন্দোলনরত পাঁচ শিক্ষার্থীর বহিষ্কার প্রক্রিয়া বন্ধের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ভিসির কার্যালয়সহ ক্যাম্পাসের বিভিন্নস্থানে সোমবার শিক্ষার্থীরা ভাঙচুর করেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক বিপ্লব ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিভিন্ন দাবিতে সকালে জেলা ছাত্রলীগের সিনিয়র কয়েকজন নেতাসহ ভিসির সঙ্গে তারা কথা বলতে যান। শিক্ষকরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে পরিস্থিতি অশান্ত করে তোলেন বলে তারা দাবি করেন। অন্যদিকে ভিসি ড. অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী বলেন, "এ ঘটনার জন্য কিছু উছৃঙ্খল শিক্ষার্থী এবং বহিরাগত ছাত্রলীগ ক্যাডাররা দায়ী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএসবি/১৫১০ ঘ.