২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খোলার আগেই রামেক অচল করে দেওয়ার হুমকি শিবিরের

রাজশাহী মেডিকেল কলেজ খোলার আগে ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী সমর্থক ছাত্রশিবিরের নেতারা। কলেজ খুলে দেওয়ার আগের দিন সোমবার দুপুরে মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে তারা অবিলম্বে আসন পুনর্বিন্যাস বাতিল করার দাবি জানিয়েছেন। অন্যথায় কলেজ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 03:46 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

রাজশাহী, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মেডিকেল কলেজ খোলার আগে ক্যাম্পাস অচল করে দেওয়ার হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী সমর্থক ছাত্রশিবিরের নেতারা। কলেজ খুলে দেওয়ার আগের দিন সোমবার দুপুরে মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে তারা অবিলম্বে আসন পুনর্বিন্যাস বাতিল করার দাবি জানিয়েছেন। অন্যথায় কলেজ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান। শিবির নেতারা হুমকির কথা অস্বীকার করে বলেছেন, আসন পুনর্বিন্যাস বাতিল করার দাবি জানিয়ে নিয়তান্ত্রিক আন্দোলন করার বিষয়টি অধ্যক্ষকে জানিয়ে দিয়েছেন। সোমবার খুলে দেওয়া হয় কলেজের শহীদ শাহ মাইনুল আহসান পিংকু ও নুরুন্নবী ছাত্রাবাস। ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা জন্য ছাত্রাবাস প্রশাসন আসন পুনর্বিন্যাস করে। সে অনুযায়ী ছাত্রদের ছাত্রাবাসে উঠতে হয়েছে। সন্ধ্যা পর্যন্ত শিবির নেতারা পিংকু ছাত্রাবাসে না উঠলে রাত পৌনে ৮টার দিকে কলেজ অধ্যক্ষ, ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এবং পুলিশের উপস্থিতিতে শিবির নিয়ন্ত্রিত কক্ষগুলো খুলে দিয়ে পুর্নবিন্যাসকৃত তালিকা অনুযায়ী ছাত্রদের উঠিয়ে দেওয়া হয়। ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে শিবির নেতা শরীফুজ্জামান নোমানী নিহত হওয়ার জের ধরে দুই দিনের ব্যবধানে বিশ্ববিদ্যালয়সহ রাজশাহীর আটটি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রাজশাহী মেডিকেল কলেজও (রামেক) তখন বন্ধ ঘোষণা করা হয়। ২৩ এপ্রিল কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় মঙ্গলবার ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত হয়। কলেজের অধ্যক্ষ ডা. এবিএম আব্দুল হান্নান বলেন, "বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তবে সন্ধ্যায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিেিত সাতটি কক্ষ খুলে দিয়ে ছাত্রদের উঠিয়ে দেওয়া হয়েছে, বাকীগুলোতেও উঠিয়ে দেওয়া হবে।" শিবির সভাপতি আবু তালহা হুমকির কথা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পুর্নবিন্যানকৃত আসন বন্টন বাতিলের দাবি জানিয়েছি। না করা হলে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করা হবে বলেও অধ্যক্ষকে আমারা জানিয়ে দিয়েছি।" রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, "কলেজ প্রশাসনকে পুলিশ সহযোগিতা করছে এবং ভবিষতেও করবে।" মেডিকেল কলেজের ছাত্রাবাসের সহকারী তত্তাবধায়ক হেলাল উদ্দিন জানান, একাডেমিক কাউন্সিলের সভায় স