২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে প্রথম বর্ষের ক্লাস ২৬ এপ্রিল শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ক্লাস আগামী ২৬ এপ্রিল শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 04:53 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ক্লাস আগামী ২৬ এপ্রিল শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের হলে আপাতত সিট বরাদ্দ দেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে সকাল সাতটায় বঙ্গবাজার মোড়, জিয়া বিমানবন্দর ও কল্যাণপুর বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে তিনটি বাস ক্যাম্পাসে আসবে। আবার দুপুর দেড়টায় ফেরত যাবে একই রুট ধরে। নবীন শিক্ষার্থীদের সতর্ক করে দিয়ে এতে আরো বলা হয়, কোন ছাত্রছাত্রী বিভাগীয় সভাপতির অনুমোদন ছাড়া ক্লাস শুরুর তারিখ থেকে একটানা দশদিন ক্লাসে অনুপস্থিত থাকলে বা ক্লাসে উপস্থিতি সন্তোষজনক না হলে বিভাগীয় সভাপতির রিপোর্টের ভিত্তিতে তার ভর্তি বাতিল করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসকে/২২৫৫ ঘ.