২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ ও ২৭ এপ্রিল খুলবে রুয়েট ও রামেক

আগামী ২৬ ও ২৭ এপ্রিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) খুলে দেওয়া হবে। এছাড়া গ্রীষ্মকালীন ছুটি শেষে ৬ মে খুলবে রাজশাহী সরকারি কলেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

রাজশাহী, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৬ ও ২৭ এপ্রিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) খুলে দেওয়া হবে। এছাড়া গ্রীষ্মকালীন ছুটি শেষে ৬ মে খুলবে রাজশাহী সরকারি কলেজ। সার্কিট হাউসে রোববার দুপুরে নগরীর শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্তউচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পর ক্যাম্পাসে কয়েক মাস সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণারও সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন নেতৃবৃন্দের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। বৈঠক শেষে মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের জানান, পর্যায়ক্রমে মহানগরীর বন্ধ হওয়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান বলেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব ক্যাম্পাস খুলে দেওয়া হবে। ১৩ মার্চ রাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের পর নিরাপত্তার কারণ দেখিয়ে দুই দিনের ব্যবধানে রাবি, রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী সরকারি কলেজ, নিউ গভ. ডিগ্রী কলেজ, সরকারি সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্যারামেডিকেল ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২১৫৪ঘ.