২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসির প্রথম দিনে বহিষ্কার ৪৫

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সারা দেশে বহিষ্কার হয়েছে ৪৫ জন পরীক্ষার্থী এবং চারজন শিক্ষক। এবছর বহিষ্কার তুলনামূলকভাবে কম হলেও দশ বোর্ডে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সারা দেশে বহিষ্কার হয়েছে ৪৫ জন পরীক্ষার্থী এবং চারজন শিক্ষক। এবছর বহিষ্কার তুলনামূলকভাবে কম হলেও দশ বোর্ডে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। গতবার পরীক্ষার্থী বহিষ্কার হয়েছিল ১২৩ জন এবং অনুপস্থিত ছিল ৮৭২৭ শিক্ষার্থী। এবার বহিষ্কার ও অনুপস্থিতি দুটোই কমেছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার ২০০৯ সালের এইচএসসির প্রথম পরীক্ষা (ইংরেজি) অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম (ব্যবসায় ব্যবস্থাপনা)এর প্র্রথম পরীক্ষাও অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক কক্ষের হিসাব অনুযায়ী প্রথম দিন দশ বোর্ডে অনুপস্থিত ছিল ৫২৯১ শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১২১৫, রাজশাহীতে ৬৪৯, যশোরে ৬৮২, বরিশালে ২৪৫, সিলেটে ২৩৯, কুমিল