২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ক্যাডারের ১৮১ কর্মকর্তা বদলি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৮১ কর্মকর্তাকে কলেজসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 12:49 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

ঢাকা, ১৬ এপ্রিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৮১ কর্মকর্তাকে কলেজসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এই বদলির আদেশ জারি করে।

বদলি হওয়া শিক্ষকদের মধ্যে দুইজন অধ্যক্ষ, ১৫ জন উপাধ্যক্ষ রয়েছেন। বাকিরা সবাই সহযোগী, সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ের কর্মকর্তা।

অধ্যক্ষ দুই জনের মধ্যে মাগুড়া সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ মাহবুবুর রহমানকে যশোর এমএম কলেজের অধ্যক্ষ এবং সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কুঞ্জুলাল কর্মকারকে নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/জিএনএ/১৮৫০ ঘ.