ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী।
কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন রাজধানীর শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদ।
রোববার তাদের নিয়োগ দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিশ্ববিদ্যালয়) মো. রইসউদ্দিন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কিউএইচ/এইচএ/১৭৩৫ঘ.
bdnews24