জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার জরুরি বৈঠক করেছে সিন্ডিকেট।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে স্বরাষ্ট্রমন্ত্রী উপাচার্যকে অধ্যাপক শরীফ এনামুল কবীরকে জরুরি তলব করেছেন বলে তিনি জানান।
শুক্রবার ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে ছাত্রলীগের দুটি গ্র"পের সংঘর্ষে অন্তত দশজন আহত হন। এর আগেও ছাত্রলীগের নিজেদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। যার জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শুক্রবারের সংঘর্ষের পর আটক পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ওইদিন মধ্যরাতে দুই বহিরাগতসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগের আরেকটি অংশ।
ক্যাম্পাসের এ পরিস্থিতিতে রোববার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীরের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি বৈঠক হয়।
বৈঠকে শেষে উপাচার্য স
bdnews24