২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগির ঢামেক খুলে দেওয়া হবে: কলেজ অধ্যক্ষ

ছাত্রলীগের উপদলীয় সংঘর্ষের জেরে বন্ধ ঘোষিত ঢাকা মেডিকেল কলেজ শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী দীন মোহাম্মদ। অধ্যক্ষ বলেন,"পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আজকের (বুধবার) মতো শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত থাকলে শিগগির কলেজ খুলে দেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 04:52 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের উপদলীয় সংঘর্ষের জেরে বন্ধ ঘোষিত ঢাকা মেডিকেল কলেজ শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী দীন মোহাম্মদ। অধ্যক্ষ বলেন,"পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আজকের (বুধবার) মতো শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত থাকলে শিগগির কলেজ খুলে দেওয়া হবে।" সোমবার রাতে ফজলে রাব্বী হলে ছাত্রলীগের দুই উপদলের মধ্যে ওই সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা আবুল আসাদ রাজীব মঙ্গলবার হাসপাতালে মারা যান। সংঘর্ষের ঘটনায় লালবাগ থানায় করা মামলায় বুধবার পর্যন্ত কোন অগ্রগতি হয়নি। এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা এই ঘটনা ঘটিয়েছে তারা এখন আত্মগোপনে চলে গেছে। তাদের খুঁজে বের করতে কিছুটা সময় লাগবে। তবে চেষ্টা অব্যাহত আছে।" সংঘর্ষে একজন নিহত ছাড়াও ২০-২৫ জন আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে এবং ছাত্র ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এএল/এসকে/২২৩৬ঘ.