২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষা শুরু

বিডিআর বিদ্রোহের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের আট শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা বিশেষ ব্যবস্থায় শুরু হয়েছে। বৃহস্পতিবার তারা অংক পরীক্ষা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 05:33 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের আট শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা বিশেষ ব্যবস্থায় শুরু হয়েছে। বৃহস্পতিবার তারা অংক পরীক্ষা দিয়েছে। রাজধানীর গভঃ ল্যাবরেটরি হাই স্কুলে এ পরীক্ষা হয়েছে এবং বাকি পরীক্ষাগুলোও এখানে অনুষ্ঠিত হবে। স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।" শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার এ পরীক্ষা পরিদর্শন করেন ও পরক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, "বিডিআর বিদ্রোহে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি আছে। তারই ধারাবাহিকতায় এ পরীক্ষা নেওয়া হচ্ছে।" আসন্ন এইচএসসি পরীক্ষায় বিডিআর সদর দপ্তরের কেন্দ্র পরিবর্তন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, "আসন্ন এইচএসসি পরীক্ষায় রাইফেলস্ কলেজের কেন্দ্র পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। এই কেন্দ্রের পরীক্ষা হবে গভঃ ল্যাবরেটরি ও উদয়ন স্কুলে।" ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল হক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিডিআরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের যেসব শিক্ষার্থী তখন এসএসসি পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষা বৃহস্পতিবার থেকে বিশেষ ব্যবস্থায় নেওয়া হবে।" ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের পরপর শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের যেসব পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় নেওয়ার ঘোষণা দেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাকি পরীক্ষাগুলোর মধ্যে ২২ মার্চ পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ও ব্যবসায় পরিচিতি, ২৪ মার্চ রসায়ন বিজ্ঞান (তত্ত্বীয়), ব্যবসায় উদ্যোগ ও হিসাব বিজ্ঞান, ২৯ মার্চ সাধারণ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান, ৩১ মার্চ ইসলাম শিক্ষা, ২ এপ্রিল জীব বিজ্ঞান (তত্ত্বীয়) এবং ৫ এপ্রিল কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) ও কৃষি বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/জিএনএ/১৫৩১ ঘ.