২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আযিযুল হক কলেজে অনার্স ১ম বর্ষে ভর্তি পরীক্ষা স্থগিত

বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা স্থগিত করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা স্থগিত করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা জানান, কলেজের ২৩টি বিভাগের শূন্য আসনে ২৪৬ জনকে ভর্তির জন্য বুধবার সকাল ৯ টায় ডাকা হয়। যথারীতি ভর্তি কার্যক্রমও শুরু হয়। কিন্তু হঠাৎ দুপুর ১২ টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা অনিয়মের অভিযোগ এনে মিছিলসহ ভাঙচুর শুরু করলে কলেজ কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করে। ভর্তিচ্ছু এক ছাত্র সাজেদুর রহমান জানান, কতজনকে ভর্তি করা হবে এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোনো তালিকা বোর্ডে না ঝুলিয়েই ভর্তি কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে সিরিয়াল না মেনে ভর্তির জন্য মাইকে ছাত্রদের ডাকা হতে থাকে। এতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের মধ্যে সন্দেহ দেখা দেয়। অধ্যক্ষ ড. সুলতান আলী জানান, অনিয়ম করার কোনো সুযোগ নেই। তবে বোর্ডের তালিকাটি সুনির্দিষ্টভাবে ঝুলিয়ে দেওয়া উচিৎ ছিল। আগামীতে ভর্তি কার্যক্রম শুরুর আগে এই ভুল আর করা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩৪৬ ঘ.