২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকের উপর হামলা: জবিতে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

সাংবাদিকের উপর হামলার অভিযোগে লিমন রহমান (৪র্থ সেমিস্টার ভূগোল) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল ১০টায় তাকে ভিক্টোরিয়া পার্কের সামনে থেকে গ্রেপ্তার করা হয় ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 05:34 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

জবি, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকের উপর হামলার অভিযোগে লিমন রহমান (৪র্থ সেমিস্টার ভূগোল) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল ১০টায় তাকে ভিক্টোরিয়া পার্কের সামনে থেকে গ্রেপ্তার করা হয় । কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৮ মার্চ বাংলাদেশ সংবাদ সংস্থার জবি প্রতিনিধি এম মহসিনের উপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো। হামলার পর এম মহসিন বাদী হয়ে কতোয়ালি থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টায় কলা ভবনের সামনে শাহাদত হোসেন ও রাজিব রহমান নামে দুই ছাত্রদল কর্মীকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ কর্মীরা। পরে খবর পেয়ে জবি প্রক্টর ড. কাজী আসাদ তাদের স্থানীয় সুমনা ক্লিনিকে ভর্তি করেন। এ ব্যাপারে জবি প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা আইন শৃঙ্খলা কমিটিতে বসে এসব বিষয় নিয়ে আলাপ করব কোন তদন্ত কমিটি গঠন করা যায় কিনা। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সকলের সহযোগিতা চাই । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৩০ঘ.