২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে রাজশাহী স্থবির, অবিলম্বে খোলার দাবি

দু'দিনের ব্যবধানে রাজশাহীর আটটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টাকালের জন্য বন্ধ করে দেওয়ায় প্রায় এক লাখ শিক্ষার্থী রাজশাহী ত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

রাজশাহী, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু'দিনের ব্যবধানে রাজশাহীর আটটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টাকালের জন্য বন্ধ করে দেওয়ায় প্রায় এক লাখ শিক্ষার্থী রাজশাহী ত্যাগ করেছেন। এর ফলে 'শিক্ষা নগরী' হিসেবে খ্যাত রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও জনজীবন অনেকটা মুখ থুবড়ে পড়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ এবং একজন ছাত্র নিহত হওয়ার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকাকে দায়ী করেছ অবিলম্বে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, শিক্ষক সমিতি এবং রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশীজীবী সংগঠনের নেতারা। বন্ধ ঘোষণা করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল- রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী কলেজ, মেডিকেল কলেজ, নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ, সিটি কলেজ, প্যারামেডিক্যাল কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট । এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবাসিক হল ছেড়ে যাওয়ায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকাসহ পুরো রাজশাহী। রাবি সংলগ্ন বিনোদপুর, কাজলা, কাটাখালী, রাজশাহীর সাহেব বাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাটে ক্রেতা কমেছে উল্লেখ করার মত। এসব এলাকার ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন পেশাজীবী মানুষ রোজগারের ওপর এর প্রভাব পড়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার পত্রিকা ও বই বিক্রেতা মানিক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার ব্যবসা বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের ওপর নির্ভরশীল। প্রতিদিন বিভিন্ন হলে ২৫০ থেকে ৩০০ পত্রিকা দিতাম। এছাড়া শিক্ষকরাও নিতেন। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর দিনে ২০ থেকে ৩০টি পত্রিকা বিক্রি হচ্ছে। শহর থেকে ক্যাম্পাস এবং ক্যাম্পাস থেকে শহর পর্যন্ত রিকশা চালান মোফাজ্জল হোসেন। তিনি জানান, আগে দিনে ২৫০/৩০০ টাকা আয় হতো। এখন ৫০ টাকা আয় করাও কঠিন হয়ে গেছে। বিনোদপুরের তরকারি বিক্রেতা হবিবুর রহমানও বললেন, এ এলাকার ছাত্রবাসগুলোতে থাকা ছাত্ররা চলে গেছে। তাই বিক্রি কম। এলাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাব পড়ার বিষয়ে রাজশাহীন সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহী মহানগরীর ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন পেশার মানুষ বলতে গেলে শিক্ষার্থীদের নির্ভর করেই চলে। প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় এটাকে মনে হচ্ছে মরা শহর।" আগামী সাত-দশ দিনের মধ্যে প্রতিষ্ঠানগুলো খুলে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। নগরীর আটটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার প্রতিবাদে রোববার রাজশাহী জেলা এবং বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্রজোট ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, রাজশাহী জেলা গণতান্ত্রিক বাম মোর্চা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতারা পৃথক বিবৃতি দিয়েছেন। প্রগতিশীল ছাত্রজোটের বিবৃতিতে বলা হয়, ঢালাওভাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলে বিরাজমান সমস্যার সমাধান হবে না এবং গুটি কয়েক সন্ত্রাসীর কারণে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে যেতে পারে না। দীর্ঘদিন ধরে রাবিসহ নগরীর অন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা, ছাত্রী লাঞ্ছনা, হল দখল, সন্ত্রাস, চাঁদাবাজি, শিক্ষক হত্যাসহ নানা অপকর্ম ঘটিয়ে আসছে বলে দাবি করে জোট নেতারা অভিযোগ করেন, প্রশাসনের সহযোগিতায় তারা অপকর্মগুলো করছে। কিন্তু বিচার হচ্ছে না। গত সাত বছরের সব সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্টু পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, দখলদারিত্ব এবং সা