২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৮তম বিসিএস'র লিখিত পরীক্ষা ৩০ এপ্রিল শুরু

২৮তম বিসিএস'র লিখিত পরীক্ষা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। একযোগে ৬টি বিভাগের কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএস'র লিখিত পরীক্ষা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। একযোগে ৬টি বিভাগের কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। তবে পরীক্ষার হল ও বিস্তারিত সময়সূচি এখনো নির্ধারণ হয়নি। সময়সূচি পরে পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়। গত বছরের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ১ ফেব্র"য়ারি । এক লাখেরও বেশি পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় মাত্র ১১ হাজার ৭৮৫ জন । তারাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ এমএ/এএল/এইচএ/১৮২১ঘ.