২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো দাবি করেছে শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 07:31 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো দাবি করেছে শিক্ষক সমিতি। বুধবার সমিতির কার্যকরি পরিষদের এক সভায় এ দাবি জানানো হয়। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আলাদা মর্যাদা দিয়ে ভারতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের করা বেতন কাঠামোর মতো স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন, সব শিক্ষকের আবাসিক সুবিধা প্রদান অথবা প্রচলিত বাজারমূল্যে বাসা ভাড়া এবং শিক্ষকদের পেশাগত সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সরকারের প্রতি তিন দফা দাবি জানানো হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক সভায় সভাপতিত্ব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ এইচএ/০১১৭ঘ.