২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রফ্রন্টের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের একাদশ বার্ষিক পুনর্মিলনী সভা শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের একাদশ বার্ষিক পুনর্মিলনী সভা শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় । দেশের বিভিন্ন জেলার প্রায় আড়াই হাজার সাবেক ও বর্তমান সদস্য এ পুনর্মিলনীতে যোগ দেন। সকাল ১০টা থেকে দিনব্যাপী এ সভা চলে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ ) এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 'এ ধরনের মিলনমেলায় প্রবীণেরা নতুন প্রাণের সান্নিধ্যে এসে উৎসাহিত হয়, তারা আবারও সৃষ্টির নেশায় মেতে উঠতে চায়। নতুন কর্মে উদ্দীপিত হবার জন্যে আকাঙ্খা তৈরির অনুপ্রেরণা তৈরী করে এ ধরণের পুনর্মিলনী' অনুষ্ঠানে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন কমরেড খালেকুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২৫ ফেব্র"য়ারি ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহের মাঝে ষড়যন্ত্রের কালো হাত বর্বরতার সর্বশেষ দৃষ্টান্ত রেখে গেছে। তিনি বলেন, অনিশ্চয়তার কালো মেঘ যেভাবে জমাট বেঁধেছে তার ফলে আরেকটি অশনি সংকেত থেকে গোটা জাতি কীভাবে মুক্ত হবে তা নিঃসংশয়ে কেউ বলতে পারছে না। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের মানুষের ঘুরে দাঁড়াবার ইতিহাস সু-প্রাচীন। এটাই আমাদের একমাত্র ভরসা। পুনর্মিলনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাম মোর্চার সমন্বয়ক বদরুল আলম, দৈনিক সমকালের প্রকাশক একে আজাদ, আরটিভি'র প্রধান বার্তা সম্পাদক আনিস আলমগীর, কৃষিবিদ মোহাম্মদ হোসেন মন্ডল, আনম জাহের উদ্দিন, নজরুল গবেষক ও শিল্পী বাবু রহমান, শেখ আব্দুল খালেক, মোঃ সেলিম, বিশিষ্ট আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এইচকেএস আরেফীন, সাংবাদিক নাসির উদ্দিন, বিশিষ্ট নাট্য কর্মী কামরুল আহসান খান, সাংবাদিক মতিনউজ্জামান মিঠুসহ কেন্দ্রীয় কমিটির সাবেক নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি বেলাল চৌধুরী। দেশের বিভিন্ন জেলা থেকে আসা সদস্যরা নাচ, গান, কবিতা আবৃত্তিতে অংশ নেন।। বিডিনিউজ ২৪ ডটকম/জেএফ/এইচএ/২৩২৫ঘ.