রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমএ বারীকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান সোমবার এ নিয়োগ দেন।
তিনি জানান, শিক্ষকতার অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ড. বারী ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন।
রোববার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শাফি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
সোমবার দুপুরে ড. বারী বিদায়ী রেজিস্ট্রার শাফির নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. বারী ১৯৫৩ সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে প্রথম শ্রেণী পেয়ে
bdnews24